মোঃ মাসুম রেজা জয়পুরহাট জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উরপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি ব্যাটালিয়নের অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ রাখতে নিয়োজিত বিজিবি সদস্যদের কার্যক্রমও এ সময় পর্যবেক্ষণ করা হয়।