মোঃ আলী হোসেন উপজেলা প্রতিনিধি: 

বান্দরবানের লামা উপজেলার ৫ নং সরই ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে গবাদি পশু ও গাভী ব্যবস্থাপনা বিষয়ক একদিনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে,কর্মশালায় স্থানীয় খামারি নারী-পুরুষসহ প্রায় শতাধিক খামারি অংশগ্রহণ করেন। এতে গাভী পালনকে লাভজনক ও টেকসই করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ কবির সুজন, সরই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল হালিম এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের *এআইএসপি মংসুইওয়াং মারমা।

আলোচনা শেষে উপস্থিত খামারিদের মাঝে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তরদাতা ৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়,

আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:*
১./ গাভী পালনের গুরুত্ব:*
গাভী পালন শুধু দুধ উৎপাদন নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, জৈব সার উৎপাদন এবং নিয়মিত আয়ের উৎস হিসেবে গাভী পালনের গুরুত্ব অপরিসীম।
২./ গাভী পালনের লাভজনক উপায়:*
– উন্নত জাতের গাভী নির্বাচন
– পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুকনো স্থানে বিজ্ঞানসম্মত গোয়াল ঘর নির্মাণ
– নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা
– খামারের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ
৩./ গাভীর খাদ্য ব্যবস্থাপনা:*
– সুষম খাদ্য: দানাদার খাদ্য, কাঁচা ঘাস, খড় ও খনিজ লবণের সঠিক মিশ্রণ
– পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ
– ইউএমএস (ইউরিয়া মোলাসেস স্ট্র) তৈরির কৌশল
– বাছুরের জন্য শালদুধ খাওয়ানোর গুরুত্ব
৪./কৃত্রিম প্রজনন:*
– উন্নত জাতের বীজ ব্যবহার করে অধিক দুধ উৎপাদনশীল বাছুর পাওয়ার সম্ভাবনা
– প্রজননের সঠিক সময় নির্ণয় ও প্রজননের পর করণীয়
৫./ ভ্যাকসিনের উপকারিতা:*
– ক্ষুরা রোগ (FMD), তড়কা, বাদলা ও গলাফোলা রোগ প্রতিরোধে নিয়মিত টিকা প্রদান
– সময়মতো টিকা দিলে মৃত্যুহার কমে ও উৎপাদন বাড়ে
৬./ কৃমিনাশকের সঠিক ডোজ:*
– প্রতি ৩-৪ মাস অন্তর কৃমিনাশক খাওয়ানো
– গাভীর ওজন অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণ
– কৃমিমুক্ত গাভী দ্রুত বৃদ্ধি পায় ও দুধ বেশি দেয়
এছাড়াও খামারিদের দুধ দোহনের সঠিক পদ্ধতি, দুধ সংরক্ষণ এবং বাজারজাতকরণ নিয়েও পরামর্শ দেওয়া হয়।
এ সময় ব্র্যাকের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।