লাকী আক্তার
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর যুবদল। এ উপলক্ষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) এক বিশেষ প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এক যৌথ বার্তায় মহানগর অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সভার সময় ও স্থান:
তারিখ: ২৪ অক্টোবর ২০২৬, শনিবার
সময়: সন্ধ্যা ৭.০০ ঘটিকা
স্থান: সিলেট মহানগর বিএনপির কার্যালয় (তোপখানা, কাজীর বাজার, সিলেট)
অংশগ্রহণকারী সর্বস্তরের নেতাকর্মী:
সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা (কোতোয়ালী, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও জালালাবাদ) এবং ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে পুরনো ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্যবৃন্দ এবং নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ জানান, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় নির্ধারিত সময়ে সকল পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীদের উপস্থিতি কাম্য।