দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ :

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও উপপরিচালক, স্থানীয় সরকার ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিমা বিসর্জনের নির্ধারিত নদীর ঘাটের কাজ দেখে পৌরসভাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকলের সম্মিলিত সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।