মোঃমিজানুর রহমান ভালুকা :
ভালুকা হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামিউলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।এতে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়।
এ সময় ডাকাতরা সামিউল এর বাবার মাথায় দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক যখম করে।এতে বাকরুদ্ধ অবস্থায় হয়ে পড়ে।পরিবারের সদস্যরা ভয়-ভীতির মধ্যে আছে। ঘটনা তদন্ত করে দোষীদের কে আইনের আওতায়ন বিচারের সম্মুখীন করার জন্য ভুক্তভোগী ও এলাকাবাসী দাবী জানিয়েছেন।