মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন হুদা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময়েও তাঁর সন্ধান না পাওয়ায় উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়।