ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানায় নতুন ইন্সপেক্টর হিসেবে মোহাম্মদ কামালউদ্দিন যোগদান করেছেন। একই সঙ্গে বিদায় নিয়েছেন বিদায়ী ইন্সপেক্টর সুমন। এ উপলক্ষে আজ সকালে থানায় এক সৌহার্দ্যপূর্ণ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত ইন্সপেক্টর মোহাম্মদ কামালউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন নেতা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড এর ডিলার, ব্যবসায়ী ও সংগঠক আমান উল্লাহমানসহ থানার সাব-ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে নবাগত ইন্সপেক্টরকে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী ইন্সপেক্টর মোহাম্মদ সুমন কর্মজীবনের স্মৃতিচারণ ও তাঁর আগামী দিনের জন্য শুভকামনা জানানো হয়।

ভৈরব হাইওয়ে থানার আইনশৃঙ্খলা রক্ষা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নবাগত ইন্সপেক্টর মোহাম্মদ কামালউদ্দিনের নেতৃত্বে কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণ ও বিদায়ের এই মুহূর্তটি উপস্থিত সবার মধ্যে আন্তরিকতার স্মৃতি হয়ে থাকে।