মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি নীলফামারী

নীলফামারীতে এসএসসি-২০২৬ইং পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজনদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোড়গ্রাম ইউনিয়ন ও প্রগতি শিক্ষার্থী সংঘের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক গোলাম মাজেদ হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জজ কোর্টের জিপি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা আহ্বায়ক মো. আব্দুল মজিদ, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ,গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিপু সিদ্দিকী,জাসাস এর যুগ্ম আহ্বায়ক মাসুম প্রধান এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সলেমান আলী।
এ ছাড়া অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোড়গ্রাম ইউনিয়নের উপদেষ্টা মো. ফরহাদ আলম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজ এবং দেশের উন্নয়নে অবদান রাখাও জরুরি।
তাঁরা আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সমাজের গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং গুণীজনদের সম্মাননা জানানো হয়।