মণিরামপুর যশোর প্রতিনিধি :

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে চলন্ত ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে ফারুক হোসেনের স্ত্রী ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফারুক হোসেন। তিনি বর্তমানে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৫ অক্টোবর সন্ধ্যার পর দোদাড়িয়া মোড়ে চলন্ত ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ হয়।

নিহতরা মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার এলাকার বাসিন্দা।

মর্মান্তিক এ দুর্ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।