জেলা প্রতিনিধি নীলফামারীঃ
নীলফামারীতে অটো রাইস মিলের ছাইয়ের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে একটি মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার
(২৭ অক্টোবর/২০২৬ইং) দুপুরে সদর উপজেলার চওড়াইখোলা ইউনিয়নের পিলার বাজারে অবস্থিত মেসার্স রাফি অটো মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানান, অটো রাইস মিলের ছাইয়ের কারণে পরিবেশ দূষণ এবং ছাই ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিলের মালিক আতিকুজ্জামান আতিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।