মোঃ হাসান আলী

“আলোকিত মানুষ চাই”, এই স্লোগান কে সামনে রেখে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম(৩য় সংশোধিত প্রকল্প) চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়য়ক মন্ত্রণালয়ের আওতাধীন, গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি( ৩য় সংশোধিত) প্রকল্পের গাইবান্ধা ইউনিটের অক্টোবর মাসের মাসিক আড্ডা পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাগারে অনুষ্ঠিত হয় ২৭অক্টোবর, মঙ্গলবার বিকাল ৫:০০টায়।

অক্টোবর মাসব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরীর উদ্যোগে পলাশবাড়ী উপজেলায় তিনটি স্কুলে (এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শিশু কানন প্রি ক্যাডেট ও হাই স্কুল এবং গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে যথাক্রমে বিতর্ক, চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়) বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিজয়ীদেরকে ২৭অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাগারে ভ্রাম্যমাণ লাইব্রেরি গাইবান্ধা ইউনিট ও বিশ্বসাহিত্য কেন্দ্র, পলাশবাড়ী পাঠাগার এর যৌথ উদ্দোগে মাসিক আড্ডা ও আলোচনা শেষে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র দেওয়া হয়।

ভ্রাম্যমাণ লাইব্রেরি গাইবান্ধা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মোঃ হাসান আলী’র উপস্থাপনায় মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র, পলাশবাড়ী পাঠাগারের সদস্য মোঃ মিজানুর রহমান খান (কৃষিবিদ), আ.ই.ম মিজানুর রহমান(সহ: শিক্ষক, ইংরেজি, সুতি মাহমুদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী। আরো উপস্থিত ছিলেন উত্তম কুমার দেব সদস্য-বিসাকে পলাশবাড়ী পাঠাগার, ডলার মাহবুব- সদস্য,বিসাকে পলাশবাড়ী পাঠাগার, মাহবুবুন নাহার-সদস্য, বিসাকে পাঠাগার।

মাসিক আড্ডা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ভ্রাম্যমাণ লাইব্রেরির পক্ষ থেকে অথিতিদের মাধ্যমে বই ও সনদপত্র দেয়া হয় এবং একাডেমি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপস্থিত অথিতিবৃন্দ।