জ্যেষ্ঠ প্রতিবেদক
সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগ প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।
মীর শাহে আলম বলেন, রাজনৈতিক প্রশাসক নিয়োগ ছিল প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত। সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগদানের ফলে নাগরিক সেবা যে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তার অন্যতম উদাহরণ ডিএসসিসি।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, মশক নিয়ন্ত্রণ ও সবুজায়নের ক্ষেত্রে ডিএসসিসি পূর্বের চেয়ে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে।
এসময় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি