নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার মদন উপজেলার সর্বপ্রথম গ্রাম সরকার নির্বাচিত হয়েছিল তিয়শ্রী ইউনিয়নের দড়ি বিন্নি গ্রামের মরহুম সিরাজুল হক তালুকদার।

তারই সুযোগ্য উত্তরসূরী সমাজসেবক দানবীর মুখলেসুজ্জামান এরশাদ কে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ঘোষিত পুনরায় ঐতিহাসিক গ্রাম সরকার ব্যবস্থা চালু করলে গৌরবময় ইতিহাসের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এর আদর্শের একজন নিবেদিত সৈনিক, মরহুম সিরাজুল হক তালুকদার এর সুযোগ্য উত্তরসূরী, জনবান্ধব ও সমাজসেবক , মুখলেছুজ্জামান তালুকদার এরশাদ কে মদন গ্রাম সরকার প্রতিনিধি দেওয়ার জন্য দাবী জানান এলাকার সাধারণ জনগন।

পিতার আদর্শ, সততা ও মানুষজনের পাশে থেকে জনসেবা করে তিনি দীর্ঘদিন ধরে দড়িবিন্নীসহ মদন উপজেলার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে গ্রাম সরকার ব্যবস্থা পুনরায় চালু হলে, দড়িবিন্নী সহ মদন উপজেলার সর্বস্তরের জনগণ মরহুম সিরাজুল হক তালুকদার এর সেই হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে, তাঁর সুযোগ্য সন্তান মুখলেছুজ্জামান তালুকদার এরশাদ কে উপজেলার গ্রাম সরকার প্রতিনিধি হিসেবে দেখতে চান।

মরহুম সিরাজুল হক তালুকদারের উত্তরসূরী বড় ছেলে মোকলেসুরজ্জামান তালুকদার এরশাদ বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি।
আমার বাবা ও একজন বিএনপি পরিবার সদস্য ছিলেন,আমি ও তার আদর্শে বিএনপির পরিবারের সদস্য হিসেবে এলাকার মানুষের সুখে-দুখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় যদি গ্রাম সরকার চালু করে আর আমাকে মদন উপজেলার গ্রাম সরকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হলে বাবার আদর্শে সত্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। এই মহৎ উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা দোয়া,ও ভালোবাসা সর্বাত্মক সমর্থন কামনা করছি।