যুগ যুগান্তর রিপোর্ট :

নোয়াখালীর চাটখিল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এম বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক এবং ইয়াসিন আরাফাত মিলনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাকিব হোসেন রাজকে সদস্য সচিব করে চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন এ কমিটির মাধ্যমে চাটখিল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে চাটখিল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা সংশ্লিষ্টদের।