উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া থানা-পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার মোট তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন জিআর পরোয়ানাভুক্ত এবং অপর দুজন নিয়মিত মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে সামসুল আলম প্রকাশ খোরশেদকে। তিনি উখিয়া উপজেলার ওয়ালাপালং ইউনিয়নের গিলাতলী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আলী আহম্মেদের ছেলে।
এ ছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তাঁদের মধ্যে রয়েছেন হাসমাতুল্লাহ (৪০), যিনি বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১২ ব্লকের বাসিন্দা। তাঁর পিতা মো. আবুল বাশার এবং মাতা লায়লা খাতুন।
অপরজন মাহবুব আলম (৪২)। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মিয়াজান সওদাগরের বাড়ির বাসিন্দা। তাঁর পিতা মৃত মিয়াজান এবং মাতা মৃত আছিয়া খাতুন।
উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।