বরিশাল:প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। দুপুরে এসআরবি-৬ এর বোমা বিশেষজ্ঞরা ককটেল অপসারণ করেছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান জানান, গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থানে ককটেল ৯টি পড়েছিলো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে ঘিরে রাখা হয়। দুপুর দেড়টার দিকে এসআরবি-৬ এর বোমা বিশেষজ্ঞরা এসে ডিসপোজ করেছে।
ওসি আরো বলেন, ককটেলগুলো এখানে কিভাবে এসেছে এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে জড়িতদের শনাক্ত করা হলে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে।