দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আজ ১ নভেম্বর ২০২৬ তারিখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সক্রিয় অংশগ্রহণে র‍্যালিটি যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও-এর উপপরিচালক জনাব মো. আনোয়ার পাশা খান-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারী, ইএসডিওর প্রতিনিধি মো. শামীম হোসেন এবং বিভিন্ন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপিত হয়।

ইএসডিও বিশ্বাস করে, দক্ষ ও উদ্যমী যুবসমাজই গড়বে সমৃদ্ধ, বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ।