মেহেরপুর প্রতিনিধি :

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য মেহেরপুর গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রাঙ্গণ, অফিসের ছাদ এবং বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মেহেরপুরের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রাঙ্গণ ও চত্বর ঘুরে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়, এডিস মশার বংশবিস্তার রোধে অফিস ভবন ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি, ফুলের টব, অব্যবহৃত পাত্র বা কন্টেইনারে যাতে পানি জমতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মেহেরপুর জেলা গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ নাগরিকের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা একান্ত প্রয়োজন। এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসুরক্ষামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় মেহেরপুর জেলার প্রতিটি দপ্তরে ও জনবহুল এলাকায় এ ধরনের তদারকি ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
সূত্র: ডিসি মেহেরপুর।