সরোয়ার আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের পাঁচটি গ্রাম কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ওয়ার্ডের তেলখোলা এলাকায় আয়োজিত এ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন মেম্বার।

এ সময় আরও বক্তব্য দেন কামাল উদ্দিন মেম্বার, সালেহ আহমদ, আনজুমিয়া, নুরুল আমিন, দিলদার মিয়া ও নুরুল কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং গ্রামভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।