তাজরিন আক্তার মুন্নি
মানিকগঞ্জে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলার বিভিন্ন থানা ও উপজেলা দলে দলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা জামায়াত-শিবিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, একজন মুসলমানের জানাজা ও দাফন ধর্মীয় ও মানবিক অধিকার। এ ধরনের কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।