হিজলা (বরিশাল) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটি সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান অ্যাডভোকেট মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার ও আলী আহমেদ, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সাত্তার মাঝি, হিজলা উপজেলা যুবদলের সদস্যসচিব আমির বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার ও সদস্যসচিব মাঈনুল হাসান সম্রাটসহ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।