দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন চেষ্টা চালানো হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাতে জনগণের কষ্টগুলোকে লাঘব করা যায়।

উন্নয়নের জন্য বিভিন্ন স্তরে এই সরকার কাজ করে যাচ্ছে মানুষের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া হচ্ছে যাতে করে মানুষের সক্ষমতা তৈরি হয়। সরকার উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করছে। যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কর্মের মাধ্যমে তার আয়-রুজিটা বৃদ্ধি লাভ করে।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।