লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু এবং মেশিন চালিত নসিমন গাড়ি আটক করা হয়েছে।
জানা গেছে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অত্র ব্যাটালিয়ন সদরে বিশেষ টহলদল এবং ঝালংগী বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু এবং মেশিন চালিত নসিমন গাড়ি আটক করতে সক্ষম হয়েছে।
গত ০৫ নভেম্বর বৃহস্পতিবার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারদহ পাকা রাস্তা নামক স্থানে এবং অদ্য ০৬ নভেম্বর শুক্রবার ঝালংগী বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী দাঙ্গারবাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ১২টি ভারতীয় গরু এবং ১টি মেশিন চালিত নসিমন গাড়ি আটক করে।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১১,০০,০০০/- টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি’র)অধিনায়ক।