রাহাতুজ্জামান ঝালকাঠি জেলা প্রতিনিধি :

আসন্ন ৪ নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মিজানুর রহমান আকন।

দীর্ঘদিন শিক্ষকতা পেশার সাথে যুক্ত থেকে তিনি এলাকায় শিক্ষা বিস্তার ও মানুষ গড়ার কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে রাজনৈতিক অঙ্গনেও সম্পৃক্ত রয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকদের প্রত্যাশা, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, নাগরিক সেবার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।

একজন আদর্শ শিক্ষক ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকার অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান মো. মিজানুর রহমান আকন।