দীপক শর্মা

বালিয়াডাঙ্গীর একমাত্র সরকারি কলেজে জাতীয় দিবসের আয়োজনে মাত্র ২৫ শিক্ষার্থীর উপস্থিতি, শুরু হয়েছে সমালোচনা।

কলেজটিতে এইচএসসি ও অনার্স পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও দিবসটির অনুষ্ঠানে উপস্থিতি ছিল মাত্র ২৫ জনের মতো। আরও বিস্ময়কর বিষয় হলো, প্রতিষ্ঠানের ফেসবুকে প্রকাশিত ছবিতে কলেজের অধ্যক্ষ ও কর্মরত কোনো শিক্ষককেই উপস্থিত দেখা যায়নি।

উপজেলার একমাত্র সরকারি কলেজের এমন চিত্র নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।