মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৪ নম্বর বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার পক্ষে প্রচারণা, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার বহলাতুলী বাজারে বলড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও শিক্ষানুরাগী মো. মোতালেব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক ও উপজেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন মৃধা, সমাজসেবক আব্দুল রহমান মৃধা ও হায়াত আলী, সাবেক উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মৃধা, বলড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়াত আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সাকিবুল ইসলাম জিন্নত, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ এবং নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা বলেন, মানিকগঞ্জের মা-মাটি ও গণমানুষের নেত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় বিগত দিনগুলোতে বলড়া ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই।