ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জেলার মাদকের ভয়াবহতা দূর করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

সংসদ সদস্যের এ ঘোষণার পর মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মো. রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বার ও মৃত রুবি বেগমের ছেলে রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়া এলাকার শ্রী হরিপদ বর্মন ও কোকিলা রানীর ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিমনগর (শান্তিনগর) এলাকার মোহাম্মদ দয়ালের মেয়ে মোসাম্মৎ হাসি আক্তার।

মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়তে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।