লামা উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি কাইংপ্রে ম্রোর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়েছেন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির পদ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি পাহাড়ি ও দুর্গম এলাকার বিভিন্ন জায়গা নামে-বেনামে দখল করেন। সেখান থেকে বড় বড় সেগুন কাঠ কেটে অবৈধভাবে বিক্রি করতেন তিনি। বর্তমানেও গোপনে এই ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি: জেলা প্রশাসন (ডিসি) অফিসে নিজের প্রভাব রয়েছে—এমন ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিভিন্ন জমির কাগজ ঠিক করে দেওয়ার নামে তিনি মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার নামে,
এলাকায় সরকারি রাস্তার কাজ চলাকালীন ঠিকাদারদের সাথে আর্থিক লেনদেন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাস্ত কাজের দেখাশোনা করার দায়িত্বে থাকা শাহজাহান জানান কাইংপ্রে ম্রোর নাকি একটা পাহাড়ি সংগঠন ও আছে,
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে জোহন হেডম্যানের কাছ থেকে জোরপূর্বক বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। স্বাক্ষর না দেওয়ায় আওয়ামী লীগ নেতা হাজী রাম ত্রিপুরা ও দূর্যধন ত্রিপুরাসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে যোগসাজশ করে জোহন হেডম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় এবং শেষ পর্যন্ত তার হেডম্যান পদ বাতিল করানো হয়। জোহন ত্রিপুরা বিএনপি ঘরানার হওয়ার কারণেই মূলত তাদের এই রোষানলের শিকার হতে হন,
স্থানীয়দের অভিযোগ, কাইংপ্রে ম্রো নিজেকে প্রভাবশালী বিএনপি নেতাদের আত্মীয় বলে পরিচয় দেন এবং ধমকের সুরে বলেন, “আমি যতই কিছু করি না কেন, কেউ আমার কিছু করতে পারবে না।”

এ বিষয়ে অভিযুক্ত কাইংপ্রে ম্রোর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীকে উদ্দেশ করে বলেন, “আমাকে মিডিয়াতে দাও”—বলেই তিনি কল কেটে দেন।
এলাকাবাসীর দাবি, এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।