বগুড়াপ্রতিনিধি:

বৃহস্পতিবার বগুড়ায় উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহরের উপশহরে অবস্থিত আইইবি ভবনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সেক্রেটারি ও সেন্ট্রাল কাউন্সিল মেম্বার এই দুটি পদে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। পদ দুটিতে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, সভাপতিসহ তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বগুড়া ও জয়পুরহাট জেলার মোট ৪৩০ জন প্রকৌশলী ভোটার হিসেবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুই জেলার ভোটারদের জন্য বগুড়ার আইইবি ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রকৌশলীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।