ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আহসান উল্লাহকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি রাজনৈতিক মামলায় আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর/২৬) তাকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূর্বের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।