পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সুস্থ থাকতে হলে শরীরচর্চার কোনো বিকল্প নেই। এই মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থই রাখে না, বরং মানসিক প্রশান্তিও দেয়। প্রবীণ নাগরিকদের সুস্থ-সবল রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের সবার উচিত প্রতিদিন অন্তত কিছু সময় শরীরচর্চার জন্য বরাদ্দ রাখা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রবীণ নাগরিকদের নিয়ে নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ বিষয়ক সংগঠন গুডমর্নিং বোদা এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

সুস্থতার পথে একসঙ্গে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে শরীরচর্চা ও সুস্থ থাকার বিভিন্ন কসরত তিনি নিজে করে দেখান। এ সময় তিনি সুস্থ থাকতে হলে শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন এবং প্রতিদিন সকালে সবাইকে প্রাতঃভ্রমণ ও শরীরচর্চায় অংশগ্রহণের আহ্বান জানান।

গুডমর্নিং বোদা এসোসিয়েশন এর আহ্বায়ক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সের নাগরিকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ নাগরিকরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সুস্থ থাকার আশা প্রকাশ করেন।