মোঃমিজানুর রহমান।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি উপজেলার সকল ভ্যান,অটোরিকশা সিএনজি চালকদের সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সুখ দুঃখ, চলাচলে সড়কে বিভিন্ন সমস্যা দুরীকরনে উপজেলা কে ২ভাগের
১ম ভাগে ১নং উথুরা ইউনিয়ন, মেদুয়ারি, ভরাডুবা ও ধীতপুর ইউনিয়নের চালকদের সাথে ১৩ই নভেম্বর ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহামেদ বাচ্চু এমপি।চালকদের পেশাগত নিরাপত্তা সুযোগ সুবিধা মানতলি টাকা দেওয়া,পুলিশের হয়রানী সহ দৈনন্দিন নানা সমস্যার কথা তুলে ধরেন চালকরা।সভায় প্রধান অতিথি চালকদের উপরোক্ত সমস্যা দূরীকরণের সকল ধরনের ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন। এবং চালকদের পকেটে কে কে হাত দেয় সে যত বড় নেতা বা কর্ম কর্তা হোক না কেন তা খুজে বের করে বিচারের আওতায় আনা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভালুকা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক
রুহুল আমিন মাসুদ,
পৌর বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক
আহসান উল্লাহ খান রুবেল।উপজেলা ও পৌর, স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতা এবং শ্রমিক নেতারা।
বিপুল সংখ্যক চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সভায় উপস্থিত ছিলেন।