মনিরামপুর প্রতিনিধি :

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ময়নাবাড়ী মসজিদের ক্ষ*তিগ্র*স্ত ওজুখানা সংস্কারের জন্য বরাদ্দ করা ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে বি*ত*র্ক সৃষ্টি হয়েছে। গাছ বিক্রির অর্থ থেকে সংস্কারের জন্য পাঠানো ওই টাকা মসজিদ কমিটির হাতে পৌঁছায়নি বলে অভি*যোগ উঠেছে। এ ঘটনায় শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মসজিদ কমিটির নেতারা।

গত ১৭ সেপ্টেম্বর প্রাকৃতিক দু*র্যো*গে শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একটি রেন্ট্রি গাছ উপড়ে পড়ে। এতে পাশের ময়নাবাড়ী মসজিদের ওজুখানা ক্ষ*তিগ্র*স্ত হয়। পরে সরকারি সম্পত্তি হিসেবে গাছটি দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়।

অভি*যোগ সূত্রে জানা যায়, গাছটির ক্রেতা ঠিকাদার মো. কামরুল ইসলাম গত ১৫ অক্টোবর মসজিদের ওজুখানা সংস্কারের জন্য ১৪ হাজার ৫০০ টাকা নগদে হাবিবুর রহমানের মাধ্যমে পাঠান। তবে মসজিদ কমিটির সভাপতি মো. এ. রশিদ ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানের দাবি, তাঁরা ওই টাকা বুঝে পাননি।

মসজিদ কমিটির নেতারা জানান, সংস্কারের জন্য পাঠানো অর্থ তাঁদের কাছে পৌঁছায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অর্থের সঠিক হিসাব এবং মসজিদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, অভি*যোগের বিষয়ে হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার দিনই মসজিদ কমিটির সদস্য ইলিয়াস ও লিটনের কাছে ১৪ হাজার ৫০০ টাকা বুঝিয়ে দিয়েছেন।

এদিকে, মসজিদ কমিটির নেতাদের দাবি ও হাবিবুর রহমানের বক্তব্যের মধ্যে অমিল থাকায় বিষয়টি নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে টাকা কার কাছে দেওয়া হয়েছে এবং তা মসজিদের সংস্কারকাজে ব্যয় হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।