নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। (১৪/ নভেম্বর/২০২৬ইং) শনিবার সকালে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচারিক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া কর্মীগণ।