লালমনিরহাট প্রতিনিধি:

ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা-ঢাকা দেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ নং দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মাঝেমধ্যে প্রকাশ্যে এলেও বেশিভাগ সময় পলাতক থাকেন। এর ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীক নিয়ে উপজেলার ৭নং দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নিবার্চিত হয় হাবিবুর রহমান। নিবার্চিত হয়ে দলীয় প্রভাব খাটিয়ে নাগরিকদের সেবা থেকে বঞ্চিত রেখেছেন তিনি। গত ৫ আগষ্ট ক্ষমতার পালাবদলের পর নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে যান তিনি। এতে স্থানীয় বাসিন্দারা পরিষদে মাসের পর মাস ধরে ঘুরেও সেবা পাচ্ছেন না।৪ মাস ধরে সচিব এর মাধ্যমে দায়সারাভাবে পরিষদের কার্যক্রম চালিয়ে আসছে।
এর আগে প্রায় ১ বছর ধরে দহগ্রাম ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেন পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিন্তু গত ৮ আগস্ট চেয়ারম্যান হাবিবুর রহমান পূর্ণ রায় দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক কারণে প্রায় ৪/৫ মাস ধরে অনুপস্থিত।
বেশিরভাগ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকে।এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহিতারা। তারা বলছেন ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদপত্র, নাগরিক সনদপত্র, গ্রাম আদালত, জন্ম ও মৃত্যুসনদসহ সকল সেবা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অনেকেই ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা না পেয়ে ফিরে আসছেন। এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ইউনিয়ন এর একাধিক সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন, ইউনিয়ন পরিষদে গেলে ঠিকমত চেয়ারম্যান ও মেম্বারদের পাওয়া যায় না। সেবা না নিয়েই ফিরে আসতে হয়। এভাবে আর কত দিন ভোগান্তি পোহাতে হবে।
পরিষদের কর্মরত প্রশাসনিক কর্মকর্তা সচিব রাবিন্দ্র নাথ বর্মন জানা আমরা জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিকত্ব সবেই দিচ্ছি চেয়ারম্যান সিল দিয়ে,তারা কিভাবে সই নিয়ে আসে আমি জানি না।
এ বিষয়ে জানতে চাইলে দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সম্ভব হয়নি।

পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আকতার বলেন, আমি নতুন যোগদান করেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।