উখিয়া উপজেলা প্রতিনিধি :

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আরও একটি বছর অতিক্রম করলেন কক্সবাজার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জনাব হেলাল উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মরহুম বক্তিয়ার মেম্বারের যোগ্য সন্তান হিসেবে পিতার আদর্শ, সততা, মানবিকতা ও জনসেবার চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছেন হেলাল উদ্দিন। বাবার রেখে যাওয়া অসমাপ্ত জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকেই তিনি জনপ্রতিনিধি হিসেবে নিজের অন্যতম দায়িত্ব মনে করেন।

তাঁর প্রত্যাশা, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়; বরং এটি মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতার নাম। জীবনের বাকি সময়টুকুও মানুষের কল্যাণে উৎসর্গ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।