দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

১৮ই নভেম্বরবুধবার পীরগঞ্জভোজ্য তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ হাজার ৩শ জন প্রান্তিক চাষীর মাঝে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এসব বিতণে কাজের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভুমি) এনএম ইসফাকুল কবীর। এ সময় বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার এস এম নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়সা আক্তার, উপজেলা প্রাণি সম্পাদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রমূখ। এ সময় অন্যান্য সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুফলভৈাগী চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান জানান, ৩হাজার ৩শত কৃষকের মাঝে প্রতি চাষীকে ১ কেজি উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামুলে প্রদান করা হয়েছে।