​কুমিল্লা ব‌্যু‌রো :

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুরে আবুল হোসেন মেমোরিয়াল আইডিয়াল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​১৮ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় ওমরপুর-ডাবুরভাঙ্গা রোডসংলগ্ন জগতপুরে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহযোগী সদস্য স্থপতি মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাঈনউদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সী আমিরুল ইসলাম মানিক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম এবং তিতাস উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসাইন।

​এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রবি উল্লাহ, মোঃ আলমগীর হোসেন, মোকবুল হোসেন, মোঃ অলি উল্লাহ ও মোঃ মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ সায়েম সরকার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বৈদ্যেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক মাষ্টার ও কবি দেলোয়ার হোসেন।

​এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম মাস্টার, ইয়াকুব হোসেন, মাওলানা আশিকুর রহমান, ডলি আক্তার, আমেনা আক্তার, রোকসানা আক্তার, আঁখি আক্তার ও মিম আক্তার প্রমুখ।

​আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে।