পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সীমান্তে নিরাপত্তা আরোও জোরদার করতে সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নে নারাযণপুর ৫৬ বিজিবির নতুন বিওপি উদ্বোধন করেন নিরাপত্তা আরও জোরদার করতে নবনির্মিত নারায়ণপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯) (নভেম্বর)২০২৬ আনুষ্ঠানিকভাবে এ বিওপির উদ্বোধন করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত নারায়ণপুর বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+, রংপুর রিজিয়ন কমান্ডার।
এ সময় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬) বিজিবি)-এর অধিনায়ক সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা, অখগুতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দিবা-রাত্রি ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ )বিজিবি) প্রায় ১৪১.৮৭৮ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্তে বিজিবি কার্যকর উপস্থিতি ও নজরদারি বৃদ্ধি এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নারায়ণপুর বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। সিং রোড ও ধামেনরহাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
বক্তব্যে তিনি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নারায়ণপুর বিওপি প্রতিষ্ঠার ফলে পঞ্চগড়ের এ সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বিওপি।