ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহ শিক্ষা বোডের ভালুকা উপজেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার ৩০শতাংশের নিচে থাকায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নামে চিটি দেওয়া হয়েছে। তাতে বেতন ভাতা বন্ধ রাখার কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন এ চিঠি প্রদান করেছেন।
শহীদ কুতুবউদ্দিন উচচ বিশ্ববিদ্যালয়, পাচগাও সানরাইজ উচ্চ বিদ্যালয়, মোস্তফা মতিন উদ্দিন উচ্চ বিদ্যালয়, ধামশুর নূরানী দাখিল মাদ্রাসা, মেধুয়ারী দাখিল মাদ্রাসা রাজৈ সজনগাও দাখিল মাদ্রাসা ও বাটাজোর বি এম উচ্চ বিদ্যালয় ভোকেশনাল।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা জানান
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান বাড়ানো যায়, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ব্যবস্থা যাতে গ্রহন করে সে জন্যই এ ব্যবস্থার কৌশল গ্রহণ করা হয়েছে।
একাধিক সূত্রে জানা যায় এবছর ১০৪টি এস এস সি সমমনা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিদ্যালয় ৫৫টি উচ্চ বিদ্যালয় দাখিল মাদ্রাসা ৪২ টি ও এসএসসি ভোকেশনাল ৭টি।পরীক্ষার পাশের হার ছিল ৩০ শতাংশের নিচে।
গত অক্টোবরে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ শতাংশ নিচে পাশের বিষয়টি উঠে আসে এবং উক্ত প্রতিষ্ঠানগুলোতে ৩০শতাংশ এর উপরে পাশের হার যতদিন না আসে ততদিন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বেতন ভাতা স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত হয়।
পরে সিদ্ধান্তগুলো চিঠির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের জানানো হয়।