দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে টানা ৩ দিন ধরে অসময়ের বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
অসময়ের এই বৃষ্টিতে মাঠে মাঠে পাকা আমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোনালি ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।
প্রতিকূল আবহাওয়ায় কৃষকের পরিশ্রমের ফসল রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ।
প্রশ্ন হলো, এই ক্ষতি থেকে কৃষকদের রক্ষায় কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন?