নেত্রকোনা জেলা প্রতিনিধি

দালাল চক্রের মূল হোতা হারুন মিয়াকে প্রধান আসামি করে নেত্রকোনা মদন থানায় ৩ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী মনিরুজ্জামান (৩৩)বাদী হয়ে মামলা দায়ের করেন।

উক্ত মামলায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দালাল চক্রের মূল হোতা হারুন উপজেলা নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

গত ৯ এপ্রিল ২০২৬ পাঁচ আলমশ্রী গ্রামের দালাল চক্রের মূল হোতা হারুন মিয়া ৭ জনকে মঙ্গোলিয়া পাঠাবে উন্নত মানের কোম্পানিতে চাকরি করবে এবং মোটা অংকের বেতন পাবে তারা ৭ জন । এই চুক্তিতে ৭জন যুবককে মঙ্গলিয়া পাঠান হারুন মিয়া।

ভুক্তভোগী ৭জন যুবক বিদেশ মঙ্গোলিয়া যাওয়ার পর জানতে পারেন, দালাল হারুন মিয়া ৩ মাসের চুক্তিতে

মঙ্গোলিয়া দালাল চক্রের কাছে আড়াইহাজার ডলারের বিনিময়ে ৭ জনকে বিক্রি করে দেন ।

বাংলাদেশের ৭ যুবকে মঙ্গোলিয়া যাওয়ার পর তাদের সাথে ওই দেশের দালালরা অমানবিক নির্যাতন করেন।

এবং খাবার দাবার না পেয়ে কোনরকম খেয়ে না খেয়ে জীবন যাপন করে প্রাণে বাঁচান সাতজন যুবক।

৩ মাস পরে মঙ্গোলিয়ার দালালরা মনিরুজ্জামান সহ ৭জন যুবককেই বাংলাদেশে পাঠিয়ে দেন।

দেশে আসার পর দালাল চক্রের মূল হোতা হারুনের নামে থানায় মামলা দায়ের করেন।

দালাল হারুন মিয়া সর্বমোট ৪২ লক্ষ টাকা পাঁচ আলমশ্রি গ্রামের সাক্ষীদের উপস্থিতিতে ভিডিও ফুটেজ ধারণ করে রাখেন।

প্রতি যবকের কাছ থেকে ৬ লক্ষ্য করে টাকা নেন হারুন মিয়া
দেশে এসে দালাল চক্র হারান মিয়া কাছে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে উল্টো তাদেরকে মামলার ভয় দেখান এবং প্রাণনাশের হুমকিও দেন তাদেরকে ।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি সালাহ উদ্দিন করিম বলেন, বিদেশে উন্নত মানের চাকরি দেওয়ার কথা বলে দালালচক্র হারুন মিয়া ৪২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
এই মর্মে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হবে।