দীপক শর্মা

কার্যক্রম নিষিদ্ধ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেনকে আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড এলাকা থেকে পেট্রোল বোমা ও গান পাউডারসহ তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মাহবুব হোসেনকে।

শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।