মনিরামপুর(যশোর)

​মালয়েশিয়ার মালাকা প্রদেশে কর্মরত অবস্থায় একটি ভবনের ১২ তলা থেকে পড়ে বিপ্লব হোসেন নামে মনিরামপুরের এক প্রবাসী যুবকের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু হয়েছে।

২৪ নভেম্বর বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার দিকে এই দু*র্ঘ*টনা ঘটে।
​নি**ত বিপ্লব হোসেন মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মোঃ বায়েজিদ হোসেনের বড় ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে বেশ কিছুদিন আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বিপ্লব। মঙ্গলবার দুপুরে সেখানে একটি ১২ তলা ভবন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয়।