ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
এ চিত্র ঠাকুরগাঁও শহরের গোধূলি বাজার এলাকা থেকে সেনুয়া ব্রিজ সড়কে ব্যবহৃত ইটের। সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে সরকারের লাখ লাখ টাকা অপচয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ জেলা নিয়ে এজন্যই সবার গর্ব, কারণ দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁরই ছোট ভাই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। তবে উন্নয়নকাজে বরাদ্দের অর্থ কতটুকু যথাযথভাবে কাজে আসছে এবং এসব কাজের তদারকির দায়িত্ব কারা পালন করছেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
? এমন অনিয়মের অভিযোেগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে কি? টেকসই সড়ক নির্মাণ ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সড়ক থেকে অবিলম্বে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের দাবি স্থানীয়দের।
একই সঙ্গে জেলার যেসব সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে ঠিকাদারসহ দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।