টাঙ্গাইল প্রতিনিধি:তানিয়া ইসলাম

টাঙ্গাইল সদর উপজেলার ১০ নং হুগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন করেন তাঁর সমর্থকরা। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। হুগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার ইউনিয়নকে মা/দ/ক, স/ন্ত্রা/স ও চাঁ/দা/বাজিমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত যোগ্য ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনা পয়সায় বিতরণ নিশ্চিত করা হবে। এসব সরকারি সুবিধা প্রদানে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা স্বজনপ্রীতি হতে দেওয়া হবে না।

তিনি হুগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।