মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে চা-শ্রমিকদের ১৩টি গরুসহ ১টি মহিষও মারা গেছে।
বুধবার ৩ জুন দুপুর ১১ ঘটিকার সময় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া গরুর মালিকরা হলেন,কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় একটি মাঠের মধ্যে গরুগুলো ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে ১৩টি গরু ও ১টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়।