খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর খাদ্য গুদামে জেলা প্রশাসক আনোয়ার শাদাত আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় চাকমা, সদর উপজেলা ইউএনও ফারিয়া সুলতানা, সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা, সদর খাদ্য গুদাম কর্মকর্তা মনি শংকর চাকমাসহ অন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার গুদামে ১৩৯ মেট্রিক টন ধান নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন কেনা হয়েছে ৯ মেট্রিক টন ধান।