নিজস্ব প্রতিবেদক:
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -১০ আসনের (লালমাই – নাঙ্গলকোর্ট) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
১৩ জুন,২০২৬ শনিবার রাত ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর সম্পাদক ও প্রকাশক, যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এন এস কিবরিয়া ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক,
সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদাতা মোঃ তোফায়েল মাহমুদ বাহার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,দপ্তর সম্পর্ক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকা সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা সাংবাদিক মোঃ রবিন মজুমদার, ক্রীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, ধর্ম সম্পাদক ও দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক মোঃ আবাদ মিয়া,নির্বাহী সদস্য মোঃ ইউসুফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সাংবাদিকগন বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার পেশাকে সমুন্নত রাখতে,ন্যায়, নিষ্ঠা ও সততা সহিত কাজ করতে হবে। লালমাই উপজেলাবাসী আস্থা ও বিশ্বাসের একমাত্র পেশাজীবি সংগঠন লালমাই প্রেস ক্লাব। এ সংগঠনে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। সমাজের যে কোন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকদের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
নিয়মিত মাসিক আলোচনা