মোঃ আক্তারুজ্জামান রামগঞ্জ প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) নিজ অফিস কার্যালয়ে বিনা মূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির ,ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ আনোয়ার হোসেন,। রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ সহ সেবা প্রদান কারী ডাক্তার গন উপস্থিত ছিলেন। ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব আনোয়ার হোসেন বলেন, এটি একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থার বিশেষ উদ্যোগে হতদরিদ্র ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ ১৫/০৬/২৬ ইং তারিখ রোজ সোমবার, সকাল ১০ থেকে বিকাল চারটায় পূর্যন্ত এই ফ্রি ক্যাম্পিং চিকিৎসা সেবা প্রদান করা হবে।এই সেবায় অভিজ্ঞ ডাক্তারগনের পরামর্শ ক্রমে, চুক্ষু রোগী, মেডিসিন,গাইনী,চর্ম,যৌন ,এলার্জি, শিশু, সার্জারি সহ এই সেবা ঔষধ সহ সম্পূর্ণ ফ্রি ঔষুধ প্রধান করা হচ্ছে। জনাব মোঃ আনোয়ার হোসেন আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো , এবং তাদের পাশে থেকে সেবা প্রদান করা। রামগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হারুন অর রশিদ দৈনিক যুগ যুগান্তর কে বলেন, আমাদেশ এই চিকিৎসা সেবা প্রতি বছর দুই হয়ে থাকে,আমরা যখন গ্রাহকদের বাড়িতে যাই,তাদের হতদরিদ্রের অবস্থা দেখে আমাদের প্রান কাঁদে,তাই সাধারণ গরিব মানুষের মধ্যে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) বিশেষ উদ্যোগে এই সেবা চালু করেছেন, এবং ভবিষ্যতে ও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।